আজ ০৪ মার্চ ২০২২ খ্রী. গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীর রামনাথের ভিটা নামক স্থানে কয়েকজন ছেলে মিলে দুইটি বন বিড়ালের ছানা আটক করেন। হিংসাপরায়ণ হয়ে অনেকে মেরে ফেলতে চান আবার অনেকে সাওতালদের কাছে বিক্রির প্রস্তাব দেন।






উক্ত স্থানে গাইবান্ধা সরকারি কলেজ,, গাইবান্ধা র অনার্স ২য় বর্ষের ছাত্র শান্ত কুমার সাহার বাসা কাছে হওয়ায় বিষয়টি তার নজরে আসে। বিগত দিনগুলিতে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা কার্যক্রম দেখে তিনি এই বিষয়ে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ কে বিষয়টি অবগত করেন।
এই বিষয়ে পরে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক আব্দুর রহীম রাফি শান্ত কুমার সাহার সাথে যোগাযোগ করেন এবং এ বিষয়ে কথা বলেন। শান্ত কুমার সাহা স্থানীয় লোকজনকে বন্যপ্রাণী আইন বিষয়ে বুঝাতে সক্ষম হলে সন্ধ্যায় আবারও যে স্থান থেকে বন বিড়াল দুইটিকে ধরে আনা হয়েছিলো,আবার সেই স্থানেই অবমুক্ত করা হয়