ঘড়িয়াল ও শুশুক শান্ত স্বভাবের নিরীহ জলজ প্রাণী। ঘড়িয়াল ও শুশুক সংরক্ষণে কুড়িগ্রাম জেলার ঐতিহাসিক চিলমারী ঘাটে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহযোগিতায় বন অধিদপ্তর স্থায়ী বিলবোর্ড স্থাপন করে । উল্লেখ্য পুরো উত্তরাঞ্চল শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন Team for Energy and Environmental Research (TEER) পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভিন্ন কার্য পরিচালনা করে আসছে। চিলমারীতে বিলবোর্ড স্থাপনের মাধ্যমে উক্ত এলাকার জনগন সচেতন হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা রাখি। এই মহান কাজে তীরকে যুক্ত করতে তীর (TEER) গাইবান্ধা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই বন বিভাগকে ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব মোল্ল্যা রেজাউল করিম, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল এবং জনাব মোঃ আরাফাত রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক, বিবিসিএফ।




0 Comments