শুভ জন্মদিন প্রকৃতিপ্রেমী, পরিবেশের প্রতি নিবেদিত প্রাণ, জীববৈচিত্র্য রক্ষার্থে একজন প্রকৃত সৈনিক, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার, প্রিয় তীর শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন'র উপদেষ্টা-পথপ্রদর্শক-শুভাকাঙ্ক্ষী, Bangladesh Biodiversity Conservation Federation (BBCF)'র সভাপতি, প্রিয় শিক্ষক Iqbal স্যার |




প্রকৃতির প্রতি একনিষ্ঠভাবে কাজ করে চলা আপনার মতো মানুষ খুব স্বল্প সংখ্যক-ই আছে | আপনার মতো একজন মানুষকে পেয়ে আমরা গর্বিত যিনি বাংলার জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রাণপন কাজ করে যাচ্ছেন | আপনি আমাদের অন্যতম একজন পথপ্রদর্শক | আপনার কাজ আমার অত্যন্ত ভালো লাগে স্যার | ছোটোবেলা থেকেই আমার ইচ্ছে ছিলো পরিবেশের জন্য কাজ করবো, হন্য হয়ে বন-বাদাড়ে ঘুরে বেড়াবো; প্রকৃতির সাথে মিশে থাকবো | আমার প্রকৃত অর্থে মনেহয় প্রকৃতির সাথে মিশে থাকার মতো শান্তি-সুখের জীবন আর নেই | ছোটোবেলায় বিটিভিতে প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রামান্যচিত্র, চ্যানেল আইতে প্রকৃতি বিষয়ক টকশো দেখতাম সেসব দেখে ইচ্ছে জাগতো যে সেরকম যদি কাজ করার সুযোগ হতো | তীরের সাথে কাজ করে অনেকটা সুযোগ পেয়েছি, আরও পেতে চাই, সারাটিজীবন আপনার মতো করে প্রকৃতির সাথে কাটিয়ে দিতে চাই |
আমি চাই বাকি জীবনটাও আপনি প্রকৃতির সাথে মিশে থাকুন স্যার | আর আমাদের সবসময় দিকনির্দেশনা দিয়ে যান | আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি | আল্লাহ্ আপনাকে সবসময় ভালো রাখুন, সুস্থ্য রাখুন |
Team for Energy and Environmental Research (TEER)
পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।