১০ এপ্রিল ২০২২ খ্রীঃ তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে (রংপুর) বিভাগ এ গাইবান্ধা সরকারি কলেজ এর অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার উপদেষ্টা এস.এম.আসাদুল ইসলাম স্যার নির্বাচিত হওয়ায় তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মিজানুর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ জিল্লুর রহমান ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক জনাব রবীন্দ্রনাথ চক্রবর্তী স্যার। এছাড়া আরও উপস্থিত ছিলেন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি জিসান মাহমুদ, সহ-সভাপতি মোঃ নাজমুল ইসলাম নিশিত, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া কোষাধ্যক্ষ জাহিদ রায়হান, দপ্তর সম্পাদক আঃরহিম রাফি,কার্যকরী সদস্য শেখ ফরিদ,সাব্বির রহমান সদস্য জেমি,মনি,জুয়েল সহ আর ও অনেকে।




0 Comments