৫ এপ্রিল ২০২২ খ্রী সকালে গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র মোঃ নুরআলম তীর গাইবান্ধা সরকারি কলেজের সভাপতি জিসান মাহমুদ কে মুঠোফোনে জানান যে বাদিয়াখালি থেকে পূর্বে কাতলামারি (মরিচাপাড়া) এলাকায় একটি সাপ ধরা পড়ে। ঘটনার সত্যতা পেলে তীর গাইবান্ধা শাখার সভাপতি ছবিটি ভেনম রিসার্চ সেন্টার এর ট্রেইনার বোরহান বিশ্বাস রমন এর সহকারী জনাব তৌফিক হাসান হিমুকে দেখালে তিনি নিশ্চিত করেন এটি খৈয়া গোখরা সাপ যা আঞ্চলিক ভাবে গোমা বা খৈয়া গোমা সাপ নামে পরিচিত ৷



পরে তীর এর সদস্য এলাবাসীকে সাপটিকে না মারার জন্যে বলেন। হিমু ভাই বগুড়া থেকে গাইবান্ধায় আসলে তাকে সাথে নিয়ে তীর গাইবান্ধা সরকারি কলেজের একটি প্রতিনিধি দল সভাপতির নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে। এসময় আরও উপস্থিত ছিলেন তীর গাইবান্ধা সরকারি কলেজের কার্যকরী সদস্য মোঃ ইমাম হাসান বশরি ও সাব্বির রহমান। উদ্ধার করার পাশাপাশি সবাইকে বন্যপ্রাণী নিয়ে সচেতনতা মূলক কথা ও সচেতনতা মূলক লিফলেট দেওয়া হয় জনসাধারণকে । সাপ টি হালকা অসুস্থ থাকায় তাকে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য স্নেক রেসকিউ এন্ড কনজারভেশন সেন্টারে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হয়েছে পরবর্তীতে আবারো প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

বেচে থাকুক পৃথিবীর সকল প্রাণী।
সাপের কামড়ে ওঝা নয় হাসপাতালে চিকিৎসা হয়।