শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শরীফুল আলম মহোদয়কে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। (নবাগত ইউএনও গাইবান্ধা সদর উপজেলা)




এ সময় তিনি তীর এর সাথে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ, সহ-সভাপতি নাজমুল ইসলাম নিশান, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া, কার্যকরী সদস্য সাব্বির রহমান এবং সদস্য জান্নাতুল ফেরদৌস জেমি।