অত্যন্ত নিরীহ স্তন্যপায়ী প্রাণী শুশুক অবাধ বিচরণ বাংলার নদীগুলোতে দেখা গেলেও কালের বিবর্তে আজ বিলুপ্তির পথে।
"শুশুক ডলফিন থাকে যদি, ভালো থাকবে মোদের নদী"- এই স্লোগানকে সাথে নিয়ে গাইবান্ধায় পালিত হলো আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস-২০২১।
র্যালী শেষে সচেতনতামুলক আলোচনা সভায় স্বাগত ও প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন- স্মৃতি সিংহ রায়, বন্যপ্রানী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, সামাজিক বনবিভাগ রংপুর।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
জনাব মোঃ আব্দুল রাফিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা সদর, গাইবান্ধা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
জনাব আল-ইমরান, উপজেলা কৃষি অফিসার, গাইবান্ধা সদর,গাইবান্ধা।
জনাব মোঃ অহেদুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার, গাইবান্ধা সদর, গাইবান্ধা।
জনাব ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার, গাইবান্ধা সদর, গাইবান্ধা।
জনাব মোঃ মাসুদুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, গাইবান্ধা।
সভাপতিত্ব করেনঃ জনাব মোঃ মতলুবুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বনবিভাগ রংপুর।
সার্বিকভাবে সহযোগীতায় ছিলো শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন- তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা।
শুশুককে বলা হয় নদীর প্রাণ। নদীতে শুশুক থাকা মানে সেখানে পর্যাপ্ত মাছ আছে। সেখানকার পানির গুণাগুণ আর জলীয় অবস্থা ভালো। শুশুকের প্রধান খাবার মাছ। তাই অনেকে ভাবেন, শুশুক থাকলে নদীতে মাছের সংখ্যা কমে যায়। কিন্তু শুশুক থাকলে নদীতে হয় তার উল্টোটা। শুশুক এমন সব প্রজাতির মাছ খায়, যেগুলো অন্যান্য মাছের বংশবৃদ্ধির জন্য ক্ষতিকর। একটি নদীতে বেশি শুশুক থাকা মানে ওই নদীতে মাছের সংখ্যা বেশি। আসুন আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন (শুশুক) আপনার আশেপাশের নদীতে জেলের জালে ধরা পরলে নিজ দায়িত্বে তাদের অবমুক্ত করবো। এছাড়াও নদীতে প্লাস্টিক সহ সকল বর্জ্য ফেলা থেকে বিরত থাকবো।


0 Comments