৫ জুলাই ২০২১খ্রী. মাস্টার পাড়ার এসকেএস হাসপাতালের পিছনে বাসার কাজ করার জন্য দুইদিন আগে ট্রাক্টরে করে বালু নিয়ে আসা হয়। ধারনা করা হয় ওই বালুর সাথেই কাছিমটি চলে আসে। বাসার লোকজন কাছিমটিকে দেখলে গাইবান্ধা বন বিভাগের রেঞ্জার আব্দুর সবুরকে অবগত করেন। আব্দুর সবুর বলেন যে, কয়েক দিন বৃষ্টি পাত হওয়ার বালুর পাশে পানিতে কাছিমটি অবস্থান করছিলো। পরে সেটিকে ঘটনা স্থল থেকে নিয়ে বন বিভাগে নিয়ে আসা হয় এবং তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখাকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। পরে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ ও দপ্তর সম্পাদক আব্দুর রহীম রাফি বন বিভাগে যান। জিসান মাহমুদ জানান যে , এটি Indian softshell turtle যার বৈজ্ঞানিক নাম Nilssonia gangetica । যা আইইউসিএন এর তালিকায় সংকটাপন্ন প্রানী বলে বিবেচিত।



0 Comments