১৪-০৫-২০২২ ইং তারিখে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা কর্তৃক গাইবান্ধার পলাশবাড়ীর মহেশপুর থেকে ৪ টি বন বিড়াল উদ্ধার ।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহেশপুর গ্রামে শাহানুর ইসলামের বাসায় পরিত্যক্ত মাচায় বন বিড়াল বাচ্চা দেয়। এলাকায় লোকজনের মধ্যে জানতে পারলে বাচ্চাগুলোকে মারার জন্যে উদ্যত হয়৷ এই বিষয়ে বিবিসিএফ এর ছাত্রী বিষয়ক সম্পাদক ফারিয়া ইকবাল জানতে পারলে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন এর সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে অবগত করেন।
মোশাররফ হোসেন উক্ত বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির,বিবিসিএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমান, তীর (কেন্দ্রীয়) কমিটির সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক রিফাত হাসান কে জানায় এবং তাদের পরামর্শ ক্রমে বন বিড়াল গুলোকে উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিসান মাহমুদ সভাপতি তীর গা.,স.ক, সহ-সভাপতি নাজমুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সদস্য হাবিবুল বাসার। এ সময় এলাকার লোকজনের সাথে বন্যপ্রাণী নিয়ে সচেতনতা মূলক কথা বলা হয়।





0 Comments