পাখি/বন্যপ্রাণী পরিবেশকে সুস্থ রাখার জন্য সহায়ক ভূমিকা পালন করছে, এদের সংরক্ষণে সকলেই সহযোগিতা করি। আর এরই ধারাবাহিকতায় বন অধিদপ্তর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এবং বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও “তীর” গাইবান্ধা সরকারি কলেজ শাখার সার্বিক সহযোগিতায় ১৯ই মে, ২০২২ রোজ বৃহস্পতিবার ;. একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানের মূল বিষয় ছিলো “পরিযায়ী পাখি/জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা।”

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জীবন কুমার সাহা, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ ও উপদেষ্টা “তীর” গাইবান্ধা সরকারি কলেজ শাখা ও সভাপতিত্ব করেন কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ টি এম রাশেদুজ্জামান রোকন।



অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিসান মাহমুদ, সভাপতি, “তীর” গাইবান্ধা সরকারি কলেজ শাখা। প্রধান আলোচক হিসেবে ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর কবির, বন্যপ্রাণী পরিদর্শক – বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ সরোয়ার হোসেন খান, ওয়াইল্ডলাইফ সুপারভাইজার, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জুয়েল সরকার, সাধারণ সম্পাদক, জেলা ডেকোরেটর ও মাইক সমিতি।



এছাড়াও উপস্থিত ছিলেন কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়, কঞ্চিপাড়া, ফুলছড়ি, গাইবান্ধার সম্মানিত শিক্ষকমণ্ডলী। এছাড়াও তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া, কোষাধ্যক্ষ জাহিদ রায়হান, সহ প্রচার সম্পাদক জাহিদ হাসান, কার্যকরী সদস্য ইমান হাসান বশরি, ও সাধারণ সদস্যবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি মানুষ তথা কৃষক, শ্রমিক ও জেলেসম্প্রাদের সাধারণ মানুষ।