১ম বর্ষপূর্তি উদযাপন :



বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষনে নিবেদিত সংগঠন Team for Energy and Environmental Research -#TEER (তীর) গাইবান্ধা সরকারি কলেজ শাখা কমিটির এক বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন যত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মিজানুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর মো: খলিলুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব এস. এম. আশাদুল ইসলাম সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, গাইবান্ধা সরকারি কলেজ। এছাড়া বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: আব্দুর রশিদ, ইতিহাস বিভাগের ড. মুহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্য উপদেষ্টা গন।
#তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সামগ্রিক দিক নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহ্বায়ক জিসান মাহমুদ এবং তীর এর সামগ্রিক কর্মকাণ্ড তুলে ধরেন #তীর কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ও শাখা সমন্বয়ক মো: রিফাত হাসান। অনুষ্ঠানে উপস্থাপন করেন #তীর গা.স.ক. শাখার কার্যকরী সদস্য মো: রাসেল সরকার এবং উম্মে কুলসুম তালুকদার তুলনা। আরো উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক লীমা রানি কর দৃষ্টি ও ইমামুজ্জামান ইমন , কর্যকরি সদস্য জান্নাতুল মাওয়া, কোষাধ্যক্ষ মো: নাজমুল ইসলাম নিশাদ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মো: মোশাররফ হোসেন, উম্মে হাবিবা কনা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা শেষ শিক্ষক মন্ডলী ও "তীর" এর পরিবেশ কর্মিরা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছেন।
আমাদের এই পথচলায় যারা পাশে ছিলেন, সহযোগিতা করছেন, পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন সবার প্রতি তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ।
আমরা বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) কেন্দ্রীয় কমিটির প্রতি যারা আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছেন।