সারা বিশ্বজুড়ে ভয়ানক মহামারি করোনা পরিস্থিতিতেও থেমে নেই তীরের পরিবেশকর্মীরা। গত ২৪/০৭/২০২০ খ্রী.   পীরগাছা উপজেলার ৫ নং ছাওলা ইউনিয়নের পাওটানা হাটে ২ টি কানিবক, ৩ টি সাদা বক ও ২ টি ছোট পানকৌড়ির বাচ্চা বিক্রির জন্য আনা হয়। যা শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন "তীর" গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্য সচিব মোঃ সোলায়মান সরকারের নজরে আসলে তিনি বিক্রেতাকে "বন্যপ্রাণী অপরাধ আইন ২০১২" সম্পর্কে অবহিত করলে বিক্রেতা পাখি ক্রয়বিক্রয় না করার ওয়াদা করে এবং সংগঠনটির সদস্য সচিবের নিকট পাখি গুলো হস্তান্তর করে উন্মুক্ত করার উদ্দেশ্যে। উল্লেখ্য যে, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন "তীর" এর তরুণ পরিবেশকর্মীরা ২০১১ সাল থেকে  উত্তরবঙ্গ তথা সারা দেশব্যাপী পরিবেশ সচেতনতা ও বন্যপ্রাণী রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত পাখির বাচ্চা গুলো বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, সামাজিক বন বিভাগ, রংপুর এবং তীর-এর উপদেষ্টাবৃন্দের সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতায় গত ১৬ দিন সোলায়মান তার নিজের বাসায় বাচ্চাগুলোকে পরিচর্যা করার পর "বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট" এর পরিচালক জনাব জহির আকন স্যার ও বিভাগীয় বন কর্মকর্তা জনাব মতলুবুর রহমান স্যারের সহযোগিতায়  আজ ১০/০৮/২০২০ ইং বক ও পানকৌড়ি বাচ্চাগুলোকে  বনবিভাগ-রংপুর পীরগাছা বিটের রেঞ্জার জনাব সেকেন্দার আলির কাছে পীরগাছা "উপজেলা নির্বাহী অফিসার" -জনাব জেসমিন প্রধান  এর উপস্থিতিতে হস্তান্তর করা হয়।   কানি বক ২টি উড়ার উপযোগী হওয়ায়  ইউ.এন.ও স্যার, রেন্জ অফিসার ও সোলায়মান সরকার পীরগাছা উপজেলা পরিষদে অবমুক্ত করেন।

হস্তান্তরকৃত বক ও পানকৌড়ি গুলোকে  মিঠাপুকুর ইকোপার্কে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন রংপুর  বিভাগীয় বন কর্মকর্তা।