পদ্মা সেতুর চীনা শ্রমিকদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো সজারু।
একটি সজারু গর্ভবর্তী এবং কয়েকদিনের মধ্যেই সেটি বাচ্চা প্রসব করবে।
মাদারীপুর থেকে দুটি মহাবিপন্ন সজারু উদ্ধার করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা।
গত শনিবার (৪ জানুয়ারি) জেলার শিবচর উপজেলা থেকে সজারু দুটি উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা ঢাকা ট্রিবিউনকে জানান, পদ্মা সেতুর কাজে অনেক চীনা শ্রমিক রয়েছেন। চীনারা সজারু খায় এমনটি জেনে স্থানীয় এক যুবক সজারু দুটিকে বিক্রির উদ্দেশে চীনা শ্রমিকদের কাছে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বাধা দেন এবং বন বিভাগকে খবর দেন। পরে মাদারীপুর সামাজিক বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সজারু দুটি উদ্ধার করেন। খবর পেয়ে পরদিন (৫ জানুয়ারি) বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা শিবচরে গিয়ে সজারু দুটি ঢাকা নিয়ে আসেন।
এ বিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন ঢাকা ট্রিবিউনকে জানান, দেশের বেশিরভাগ এলাকা থেকেই সজারু বিলুপ্ত হয়ে গেছে। এ সময়ে মাদারীপুর এলাকায় সজারু রয়েছে নাকি কোথায়ও থেকে তা আনা হয়েছে তা জানতে জোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আই ইউ সি এন) এটিকে বিপন্ন প্রাণীর তালিকায় অর্ন্তভুক্ত করেছে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। তাই প্রাণীটি হত্যা, শিকার বা কোনো ক্ষতিকরা শাস্তিযোগ্য অপরাধ।”
ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে...
ধন্যবাদান্তে...
শিক্ষার্থীদের পরিবেশবাদী সংংগঠন
Team for Energy and Environmental Research(TEER)
গাইবান্ধা সরকারি কলেজ শাখা।




0 Comments