কুষ্টিয়ার মিরপুরের পশু হাটে দেশি জাতের টিয়াপাখি বিক্রির অপরাধে ৩ জন পাখি ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। 



এসময় ১৬টি দেশি জাতের টিয়া পাখি উদ্ধার করে খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার পরিচালক শাহাবউদ্দিন মিলন ও সাংবাদিক নাব্বির আল নাফিজ মিরপুর উপজেলা নির্বাহি অফিসার জনাব লিংকন বিশ্বাস , সামাজিক বন বিভাগ,ভেড়ামারার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুল হামিদ ও পুলিশ বাহিনীর সহযোগিতায় মিরপুরের পশুহাটে অভিযান চালিয়ে সুরুজ বেদ (২৮), লিটন (৩২) এবং সোহাগ বেদ নামের পাখি ব্যবসায়ীকে দেশিয় জাতের ১৬ টি টিয়া পাখিসহ
হাতেনাতে আটক করে। পরে তাতক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন), ২০১২ এর ৩৪/১ (খ) ধারায় তিন জনকে ১হাজার টাকা করে মোট ৩০০০ টাকা জরিমানা আদায় ও আরোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। পরে উদ্ধারকৃত ১৬ টি দেশি জাতের টিয়া পাখি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খোলা আকাশে মুক্ত করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, বন বিভাগ যশোর অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম মহোদয়, বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খানসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।

এই মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে।

ধন্যবাদান্তে
শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন 
 Team for Energy and Environmental Research (TEER)
গাইবান্ধা সরকারি কলেজ শাখা।