তীর (TEER) গাইবান্ধা সরকারি কলেজ শাখা কর্তৃক ৫ টি দেশি করি কাট্টা কচ্ছপ ও বাচ্চাসহ ৫টি পাতি সরালি হাস উদ্ধার এবং বন বিভাগের কাছে হস্তান্তর
১০-০৮-২০২১ খ্রী. গোপন সংবাদের ভিত্তিতে তীর এর কর্মীরা জানতে পারেন যে গাইবান্ধা জেলার খানকা শরিফের একটি দোকানে পাতি সরালি হাস এবং দেশি করি কাট্টা কচ্ছপ আছে। পরে ঘটনার সত্যতা জানার জন্য তীর (গা.স.ক.) একটি প্রতিনিধি দল ঘটনা স্থলে যায়। গিয়ে ঘটনার সত্যতা জানতে পারলে তীর (গা.স.ক.) এর সভাপতিকে বিষয়টি সম্পর্কে অবগত করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে গাইবান্ধার সম্মানিত উপজেলা নিবাহী কর্মকর্তা জনাব মো: আব্দুর রাফিউল আলম স্যারের সহোযোগীতায়, রংপুরের সম্মানিত বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোঃ মতলুবুর রহমান স্যারের নির্দেশক্রমে স্থানীয় বন বিভাগকে সাথে নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানি ও স্থানীয় মানুষদের বন্যপ্রাণী আইন-২০১২ সম্পর্কে অবগত করলে দোকানি দুঃখ প্রকাশ করেন এবং বন্যপ্রাণী কেনাবেচা না করার মর্মে মুচলেকা প্রদান করেন। উদ্ধার অভিযান পরিচালনা করেন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি জিসান মাহমুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম সহ-সভাপতি তীর (গা.স.ক.), শেখ মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক তীর (গা.স.ক.), মো: জাহিদ রায়হান, আব্দুর রহীম রাফি, মো: শাহরিয়ার নাজিম সাগর ও মো: সাব্বির রহমান।
আসুন সকলে দেশের বন্যপ্রাণী রক্ষায় কাধে কাধ মিলিয়ে কাজ করি। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।





0 Comments