গত সোমবার সকাল ১০টার দিকে গাইবান্ধা সদর এলাকার মহুরীপাড়া থেকে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন "তীর" গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্য সচিব - মোঃ সোলায়মান সরকার শিকারীর কাছ থেকে একটি ভুবনচিল করেন। এরপর সদস্যরা মিলে গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান স্যারকে উদ্ধারকৃত চিলটি দেখালে তিনি বলেন, এটি স্থানীয় এবং শিকারি পাখি (Milvus migrans)
প্রজাতির।
বিস্তারিত তথ্য জানার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের প্রধান ড.কামরুল হাসানকে জানালে তিনি ছবি দেখে বলেন, এটি পরিযায়ী চিল। সারা দেশে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে মুলত বাসা বাঁধার গাছের অভাবে।
ভুবন চিলটিকে কলেজ শাখার আহবায়ক জিসান মাহমুদ তার বাসায় রেখে প্রাথমিক চিকিৎসা দেন।
মঙ্গলবার দুপুর ২ টায় উদ্ধারকৃত চিলটিকে কলেজ ক্যাম্পাসে অবমুক্ত করা হয়। অবমুক্তির সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান,গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হামিদ কলিম, সহকারী অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, ইংরেজি বিভাগের প্রধান জনাব আব্দুর রশিদ সরকার স্যার সহ উপদেষ্টাবৃন্দ এবং তীরের কর্মীগন ।
যেহেতু শকুনের মত চিলও প্রতিনিয়ত প্রকৃতি থেকে হ্রাস পাচ্ছে তাই চিলটিকে অবমুক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত।
0 Comments