জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সভা হয়েছে। বুধবার দিনব্যাপী সিংড়ার মৎস্য আড়ৎ, দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ, কলম ডিগ্রি কলেজসহ চলনবিলের বিভিন্ন বাজারে সচেতনতামূলক সভা ও পথসভার আয়োজন করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও পরিবেশবাদী সংগঠন Bangladesh Biodiversity Conversation Federation (BBCF)। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন, Bangladesh Biodiversity Conversation Federation ( BBCF) সভাপতি ড. এসএম ইকবাল, দমদমা কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, কলম কলেজের অধ্যক্ষ শফিকুল কবির, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, BBCF এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সিংড়া উপজেলা বন কর্মকর্তা মাহবুব হোসেন, চলনবিল পাখি নিবাসের সভাপতি এসএম ইসাহাক আহমেদ, কলম পরিবেশ ও প্রকৃতি রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন আর রশিদ, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী ও শিক্ষক জামাল উদ্দিন, তাইফুর রহমান, আবু বকর সিদ্দিক প্রমুখ। সভায় চলনবিলের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়া হয়।




0 Comments