আমরা আনেকেই এই গাছ চিনি হয়তো, কিন্তু সঠিকভাবে এর সম্পর্কে জানি না।  তাই আমার একটু কস্ট করা।  পড়ে যদি আপনারা কিছু জানতে বা শিখতে পারেন তবে কস্টটাই হবে আনন্দের।
★★★★★★★★


উদ্ভিদের প্রজাতি :
দেবদারু ( দ্বিপদ নামPolyalthia longifolia) একপ্রকার চিরহরিৎ বৃক্ষ যা দীর্ঘকায় এবং শোভন পত্র-পল্লবের জন্য জনপ্রিয়। হিমালয় পর্বতমালার উপত্যকায় এটি বিপুল পরিমাণে জন্মে বলে একে "হিমালয়ের সিডার" বলেও অভিহিত করা হয়। হিন্দী ভাষায় একে ডাকা হয়  দেওদার। সবুজ পাতায় একেবারে চূঁড়া পর্যন্ত আচ্ছাদিত এগাছের মহিমা প্রসঙ্গে  রবীন্দ্রনাথ ঠাকুর একটি চিঠিতে লিখেছিলেনন:
“... ঐ একটি দেবদারুর মধ্যে যে শ্যামল শক্তির প্রকাশ,
 সমস্ত পর্বতের চেয়ে তা বড়ো, 
ঐ দেবদারুকে দেখা গেল হিমালয়ের তপস্যার সিদ্ধিরূপে। 
মহাকালের চরণপাতে হিমালয়ের প্রতিদিন ক্ষয় হচ্ছে,
 কিন্তু দেবদারুর মধ্যে যে প্রাণ, 
নব নব তরুদেহের মধ্যে দিয়ে যুগে যুগে তা এগিয়ে চলবে।...”

দেবদারুর বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:Plantae


(শ্রেণীবিহীন): Angiosperm


(শ্রেণীবিহীন):Magnoliids 
বর্গ:Magnoliales  
পরিবার:Annonaceae  
গণ:Polyalthia
প্রজাতি:P. longifolia        
দ্বিপদী নাম Polyalthia longifolia Sonn.



বর্ণনা
সরল, লম্বা, পত্রমোচী গাছ। পাতা ভল্লাকার, উজ্জ্বল সবুজ, ১৫-২৫*৩-৪সেমি। ফুল দেখতে ছোট এবং সবুজ-সাদা। ফল পাকে জুলাই-আগস্টে মাসে। প্রত্যেকটি ফল ১সেমি লম্বা, ডিম্বাকার হয়। বীজে চাষ।
ভেষজ গুণাবলী
★ কাশি সারাতে এ গাছের ছাল উপকারী
★ চুলকানি সারাতে এর ছাল ভাল মালিশ হিসাবে কাজ করে
তথ্যসুত্র :  Wikipedia....
Writer:  Md. Solaiman Sarker

loading...